আমি দাদার অনুগামী’ লেখা শুভেন্দু অধিকারীর ছবি গলায় ঝুলিয়ে শিক্ষকদের সংবর্ধনা দিলেন দাঁতনের বেশ কয়েকজন যুবক। শনিবার, শিক্ষক দিবসের সকাল থেকে ঘুরে ঘুরে এলাকার অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের বাড়িতে পৌঁছে যান তাঁরা। সব মিলিয়ে জনা কুড়ির ওই দলটি দাঁতনের মোট ১৫জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন। পেন, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট দিয়ে সম্মান জানানো হয় শিক্ষকদের। এই কর্মসূচির উদ্যোক্তারা যুব তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত। তাঁদের অন্যতম রুদ্রাংশু বেরা বলেন, ‘‘যুব সংগঠনের অনেকেই এই কর্মসূচিতে ছিলাম। তবে শুভেন্দু দা-র অনুগামী হিসেবেই এ দিনের কর্মসূচি করেছি।’’ এ দিন সংবর্ধনা পাওয়া দাঁতন বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশুশেখর দাস বলেন, ‘‘বহু বছর শিক্ষকতা করেছি। তবু আমাদের মনে রাখার লোক কমে আসছে। এঁরা যে শিক্ষক হিসেবে মনে রেখেছেন, এটাই গর্বের। বৃদ্ধ বয়সে ভাল লাগছে।’’ ‘বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতি’-র তরফেও শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত শিক্ষকদের মাস্ক, গ্লাভস দেওয়া হয়েছে। সে সব পরেই অনুষ্ঠানস্থলে ঢুকতে হয়েছে। দূর...